ঘন কুয়াশায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ঘন কুয়াশায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:২০

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাটেরহাট সাকোয়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার পরিদর্শক মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত তিনজন গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। মরদেহ এখন থানায় আছে। তাদের স্বজনরা এখনো থানায় আসেননি।

নিহতরা হলেন -গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪), শাকিল মিয়া (৩৫) ও অটোরিকশাচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ডাকঘর-মাঝিপাড়া সাকোয়া ব্রিজ এলাকায় এলে গাইবান্ধাগামী ‘শানেখোদা পরিবহন’ নামে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশার যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়।

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন পলাশবাড়ী থানা পুলিশের ওসি দিবাকর অধিকারী।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিহত শাকিলের ঠিকানা ও অটোরিকশা চালকের নাম জানা যায়নি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading