দীপিকার ‘আপত্তিকর’ পোশাক, ‘পাঠান’ ব্যান করার হুশিয়ারি

দীপিকার ‘আপত্তিকর’ পোশাক, ‘পাঠান’ ব্যান করার হুশিয়ারি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:১০

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বলিউড বাদশা’ শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমার গান। সিনেমার ‘বেশরম রং’ গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এবার এই গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন বিজেপি নেতা ও মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান সংবাদমাধ্যম জি নিউজ।

বিজেপি নেতা নরোত্তম মিশ্র বলেন, ‘দীপিকার পোশাক খুবই আপত্তিকর এবং গানটি নোংরা মানসিকতা থেকে তৈরি করা হয়েছে। এ ছাড়া এমন গানে গেরুয়া রঙের বিকিনি পরে নাচা হিন্দু সংস্কৃতির জন্য অপমান। যদি সিনেমার সিন ও পোশাক পরিবর্তন না করা হয়, তাহলে এই সিনেমা মধ্যপ্রদেশে ব্যান করা হবে।’

জম্মুর বৈষ্ণদেবী মন্দিরে শাহরুখ খানের কলস পূজার প্রসঙ্গে নরোত্তম মিশ্র বলেন, ‘সমাজ জাগছে। এটা সবাই বুঝলে ভালো। নিজের বিশ্বাসমতো করে ধর্মাচরণ করার অধিকার সবারই রয়েছে। এটাই শুধু বলব, আস্থা অনুযায়ী নিজের মতো করে পূজাপাঠ করুন, কিন্তু তাতে যেন কারও ভাবাবেগে আঘাত না করে।’

হিন্দু মহাসভার সর্বভারতীয় প্রেসিডেন্ট স্বামী চক্রপানী মহারাজ তার এক টুইটে লিখেন, ‘শাহরুখ খানের ছবি পাঠানে এটা গেরুয়া রং ও হিন্দু সংস্কৃতির অপমান। সেন্সর বোর্ড কি ঘুমাচ্ছে? আমরা এই ছবি ব্যান করব। হিন্দু মহাসভা এর বিরোধিতা করবে।’

গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমার গান ‘বেশরম রং’। সেই গানেই মজেছে নেট দুনিয়া। গত তিন দিনে শুধু ইউটিউবে শাহরুখ-দীপিকার এই গান দেখেছেন চার কোটি ১০ লাখ দর্শক। সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউবে এই গান এখন ‘ট্রেন্ডিং ওয়ান’।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading