শ্রেয়াসকে ফেরালেন এবাদত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:১৮
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির কাছে থাকা শ্রেয়াস আইয়ারকে সাজঘরে ফেরান এবাদত হোসেন।
১০ চারে ৮৬ রান করেন ডানহাতি এই ব্যাটার। আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র চার রান যোগ করেছিলেন তিনি।
এর আগে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নামে ইন্ডিয়া। আগের দিনের শ্রেয়াস আইয়ারের সঙ্গে ব্যাটিংয়ে নামেন রবিচন্দ্রন অশ্বিন।
প্রথম দিন শেষে ইন্ডিয়ার সংগ্রহ ছিল ছয় উইকেটে ২৭৮ রান।
চেতেশ্বর পূজারা ৯০ রানের আউট হন।
ইউডি/এ

