উষ্ণতা ছড়ালেন জয়া
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ২২:৩০
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও ভক্তদের পছন্দের নায়িকা তিনি। নিজের রূপে-গুনে ভক্তদের ঘুম হারাম করেন এখনও।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ই উত্তাপ ছড়ান জয়া। তার খোলামেলা ছবিতে ভক্তদেরও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এমনি তিনটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে তাকে বেশ খোলামেলা রূপেই দেখা গেছে।

জয়ার সেই ছবিতে এক ভক্ত লিখেছেন, ‘শীতে কাপতেছিলাম…। হঠাৎ এই ছবিগুলো দেখলাম, এখন মাশাল্লাহ খুব উষ্ণ অনুভব করছি।’
মেহেদি হাসান আরিফ নামে আরেকজন লিখেছেন, ‘শীতের কাপড় আছে তো… তোমাকে উষ্ণতা ছড়াতে হবে না।’

আফরোজা মিম লিখেছেন, ‘নিজের রুমে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া আহসান।’
যদিও ছবিগুলোর সঙ্গে জয়াকে কিছু বলতে দেখা যায়নি। শুধু ক্যাপশনে তিনটি প্রজাপতির ইমোজি প্রকাশ করেছেন তিনি।
নিজেকে যেন প্রজাপতিই বোঝাতে চেয়েছেন এই অভিনেত্রী।
ইউডি/এ

