কেন মারা গিয়েছিলেন টাইটানিকের ‘জ্যাক’

কেন মারা গিয়েছিলেন টাইটানিকের ‘জ্যাক’

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ২১:৩০

পৃথিবীর চলচ্চিত্রপ্রেমীদের মনে আজও গেঁথে আছে টাইটানিক সিনেমার প্রতিটি দৃশ্য। জেমস ক্যামেরনের অমর সৃষ্টি টাইটানিকের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল জ্যাকের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা।

জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিওর মৃত্যু সে সময় অনেক দর্শকই মেনে নিতে পারেননি। অনেকেই অভিযোগ তুলেছিলেন, কাঠের টুকরায় ভাসতে থাকা পাটাতনে রোজ ভেসে থাকতে পারলেও জ্যাক কেন মারা গেল? সম্প্রতি ‘অ্যাভাটার’ সিনেমার নতুন কিস্তির প্রমোশনে এসে বিষয়টি ব্যাখ্যা করলেন ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর নির্মাতা জেমস ক্যামেরন।

প্রমোশন অনুষ্ঠানে ক্যামেরন বলেন, ‘আমরা ওই দৃশ্যের জন্য বিজ্ঞানের আশ্রয় নিয়েছি। এই বরফপানিতে অনেকক্ষণ ভেসে থাকলে হাইপোথারমিয়ায় আক্রান্ত হতে হয়। এ দৃশ্যের শুটিংয়ের আগে আমরা জ্যাক ও রোজের দুজন স্টান্টম্যান দিয়ে পরীক্ষা চালিয়েছিলাম। তাদের এমন ঠান্ডা পানিতে অনেকক্ষণ রাখা হয়। দুজনের সঙ্গে সেন্সর যুক্ত করে দেওয়া হয়। কিন্তু দেখা যায়, পাটাতনের ওপর ভাসমান মানুষটির কোনো সমস্যা হয়নি। কিন্তু ভাসমান মানুষটি হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাই ওই দৃশ্যে দুজনকে বাঁচানো কোনোভাবেই সম্ভব ছিল না। একজনের মরতেই হতো।’

এদিকে এ ঘটনা বলতে গিয়ে ভক্তদের দারুণ এক সুখবর দিয়েছেন ক্যামেরন। জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে ভ্যালেইন্টাইনস দিবসে ‘টাইটানিক’ সিনেমাটি ‘ফোর কে’ ভার্সনে দেখা যাবে। এ ঘটনায় টাইটানিকভক্তরা যে আনন্দে আপ্লুত হবেন, তা বলাই বাহুল্য।

এদিকে ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ একের পর এক রেকর্ড সৃষ্টি করছে। বলিউড হাঙ্গামার সূত্রমতে, শুক্রবার (১৬ ডিসেম্বর) মুক্তির প্রথম দিনেই ভারতে ৩৮-৪০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading