মেসির প্রতি শিক্ষকের খোলা চিঠি

মেসির প্রতি শিক্ষকের খোলা চিঠি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:৫০

স্বপ্নছোঁয়ার আর একধাপ দূরে লিওনেল মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক শিরোপা জিতেছেন, কিন্তু বিশ্বকাপটা এখনো অধরা। ফুটবলবিশ্ব যেন কোরাস গাইছে, মেসির জন্য বিশ্বকাপ চাই। আর্জেন্টাইন মহাতারকার শৈশবের শিক্ষকও কায়মনোবাক্যে তেমনটাই চান। তবে তার আরেকটি চাওয়া, জড়িয়ে ধরতে চান প্রিয় ছাত্রকে।

মেসির ছোটবেলার এই শিক্ষকের নাম মনিকা দমিনা। প্রিয় শিষ্যের প্রতি ভালোবাসার বার্তা পাঠিয়েছেন তিনি। এক খোলা চিঠিতে আলবিসেলেস্তে অধিনায়কের প্রতি লিখেছে, মৃত্যুর আগে একবার হলেও তোমাকে জড়িয়ে ধরতে চাই।

মেসির জন্ম রোজারিওতে। খুব অল্প বয়সেই জন্মস্থান ছাড়লেও চতুর্থ গ্রেড পর্যন্ত সেখানেই পড়াশোনা করেছেন। মনিকা তখন মেসির শিক্ষক। আজ যখন প্রিয় ছাত্রটি সারা বিশ্বে পরিচিত তখন ওই শিক্ষক বৃদ্ধ হয়ে রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন। এ অবস্থায় মেসিকে একবারের জন্য হলেও জড়িয়ে ধরার আকুতি তার।

মেসিকে লেখা মনিকার খোলা চিঠি

প্রিয় মেসি, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার শিক্ষক হতে পেরেছি। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী, দুর্দান্ত একজন মানুষ। তোমার জীবনের অংশ হতে পেরে, গৌরব অনুভব করছি, তা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমি তোমার শিক্ষক, এটা আমার কাছে স্বপ্নের মতো। এই সম্মানে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। শুভকামনা।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading