জাকিরের সেঞ্চুরির ম্যাচেও পরাজয়ের চোখ রাঙানি

জাকিরের সেঞ্চুরির ম্যাচেও পরাজয়ের চোখ রাঙানি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৪০

ইন্ডিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করেছেন তরুন ওপেনার জাকির হাসান। তার সেঞ্চুরিময় টেস্টেও পরাজয়ে শঙ্কিত টাইগাররা।

চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান। হার এড়াতে হলে রবিবার (১৮ ডিসেম্বর) শেষ দিনে পুরো তিন সেশন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেনদের।

শেষ দিনে সাকিব-মিরাজরা যদি ব্যাটিংয়ে দৃঢ়তা দেখাতে পারেন তাহলে পরাজয়ের দুশ্চিন্তা কাটিয়ে ২৪১ রান তুলে জয়ও পেতে পারে বাংলাদেশ।
তবে সবকিছু নির্ভর করছে সাকিব-মিরাজের ওপর। তারা যদি শেষ দিনে নিজেদের পাটর্নারশিপটা দীর্ঘ করতে পারেন তাহলে পরাজয় এড়ানো সম্ভব।

চতুর্থ দিনের খেলা শেষে ৬৯ বলে ৪০ আর ৪০ বলে মাত্র ৮ রানে অপরাজিত সাকিব-মিরাজ।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading