ডিএমপিতে ৬ পুলিশ পরিদর্শকের বদলি

ডিএমপিতে ৬ পুলিশ পরিদর্শকের বদলি

উত্তরদক্ষিণ। সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, আপডেট ০৯:০০

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৬ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত/অপারেশন) বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো.আমীর খসরু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া পরিদর্শকরা হলেন- গেন্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হক খানকে পরিদর্শক (তদন্ত) দারুস সালাম থানা, ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেনকে পরিদর্শক (তদন্ত) গেন্ডারিয়া থানা, ডিএমপির লাইনওয়ার পরিদর্শক মো. হিরু মিয়াকে পরিদর্শক (তদন্ত) ওয়ারী থানা, তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবালকে পরিদর্শক (তদন্ত) রমনা থানা, ডিএমপির লাইনওয়ার পুলিশ পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে পরিদর্শক (তদন্ত) তেজগাঁও থানা, ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের পরিদর্শক মো. আবদুল্ল‍্যাহ আল মামুনকে পরিদর্শক (অপারেশন) তেজগাঁও শিল্পাঞ্চল থানা বদলি করা হয়েছে।

এতে আরও বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading