গুগলে বেশি খোঁজা হয়েছে বিটিএস সদস্যদের

গুগলে বেশি খোঁজা হয়েছে বিটিএস সদস্যদের

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৯:০০

এ বছর মানুষজনের আগ্রহের বেশিরভাগ জায়গা দখল করেছিল কোরিয়ান ব্যান্ড বিটএস। গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ব্যান্ডটির সদস্যদের। চলতি বছর সর্বোচ্চ খোঁজ করা এশিয়ানদের তালিকা থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন বিটিএস সদস্য ভি ও জাংকুক। বাকি সদস্যরাও এক শ জনের মধ্যে আছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন বিটিএস সদস্য জিমিন। ১৪ ও ২০তম স্থানে বসে আছেন সুগা ও জিন। ২৭ ও ৩৬তম স্থানে রয়েছেন আরএম ও জে–হোপ।

বিটিএসের কনিষ্ঠ সদস্য জাংকুক এই মুহূর্তে বেশি আলোচিত। কেননা কাতার বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। এরইমধ্যে তুমুল সাড়া ফেলেছে গানটি। যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ডিজিটাল গানের সেলস চার্টে প্রথম স্থানে উঠে এসেছিল এ গান।

এদিকে একে একে সামরিক বাহিনীতে যোগ দিচ্ছেন বিটিএস সদস্যরা। কেননা দক্ষিণ কোরিয়ার ১৮-৩৫ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগ দিতে হয়। কিছুদিন আগে যোগ দিয়েছেন বিটিএসের জিন। অন্য সদস্যরাও যোগ দেওয়ার অপেক্ষায় আছে।

বিটিএসের সদস্যদের পাশাপাশি সর্বোচ্চ খোঁজ করা এশিয়ানদের তালিকায় প্রথম ছয়জনের মাঝে স্থান দখল করে আছেন ভারতের তারকারাও। তারা হচ্ছেন ক্রিকেটার বিরাট কোহলি, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading