বিক্ষোভে সমর্থন দেয়ায় অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী গ্রেপ্তার

বিক্ষোভে সমর্থন দেয়ায় অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী গ্রেপ্তার
আলিদুস্তি অস্কার বিজয়ী চলচ্চিত্র দ্য সেলসম্যান-এ নিজের অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২০

সরকারবিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের সমর্থন দেওয়ায় ইরানের শীর্ষ পর্যায়ের এক অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয়।

গত সপ্তাহে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তারানেহ আলিদুস্তি বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার জন্য এক ব্যক্তির মৃত্যুদণ্ডের নিন্দা করেছিলেন। আলিদুস্তি অস্কার বিজয়ী চলচ্চিত্র দ্য সেলসম্যান-এ নিজের অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে মোহসেন শেখারির ফাঁসির বিরুদ্ধে কথা না বলার জন্য কয়েকটি আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনা করেছিলেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।

বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে মোহসেন শেখারিকে ‘দাঙ্গাকারী’ বলে অভিযুক্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরানি কর্তৃপক্ষ। এ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো মন্তব্য না করায় তা মানবতার জন্য কলঙ্কজনক বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

তারানেহ আলিদুস্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৮০ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে এবং সম্প্রতি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

৩৮ বছর বয়সী তারানেহ আলিদুস্তি ইরানের সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন। তিনি দ্য সেলসম্যান-এ অভিনয় করেছিলেন, যা ২০১৬ সালে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য একাডেমি পুরস্কার জেতে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading