শূন্যঘোষিত ৫ আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

শূন্যঘোষিত ৫ আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৫২

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির পাঁচ সংসদ সদস্যের শূন্যঘোষিত আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১৮ ডিসেম্বর) শূন্য এ আসনগুলোতে উপ-নির্বাচনের বিষয়ে বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

শূন্যঘোষিত পাঁচ আসন হলো: ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, বাহ্মণবাড়িয়া-২ এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসন।

উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন আগামী ৫ জানুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) এই পাঁচ আসনে নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তবে সিসি ক্যামেরার সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান তিনি।

এর আগে, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারের কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়।

তারা হলেন- আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জি এম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

এরপর রোববার (১১ ডিসেম্বর) দুপুরে শূন্য ঘোষিত ওই ছয়টি আসনের মধ্যে পাঁচটির সদস্য সশরীরে স্পিকারের কাছে ছয়জনের পদত্যাগপত্র জমা দেন। তবে একজন ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিধায় তার পদত্যাগপত্র গ্রহণ হয়নি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading