৩৩ শতাংশ নারী কোটা মানেনি কোনো রাজনৈতিক দল : আপিল বিভাগ

৩৩ শতাংশ নারী কোটা মানেনি কোনো রাজনৈতিক দল : আপিল বিভাগ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:০০

কোনো রাজনৈতিক দল ৩৩ শতাংশ নারী কোটা রাখার শর্ত মানেনি বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। রোববার (১৮ ডিসেম্বর) সকালে নাজমুল হুদার দল তৃণমূল বিএনপির নিবন্ধনের মামলার শুনানির সময় এমন মন্তব্য করেন সর্বোচ্চ আদালত।

আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশন বার বার নোটিশ দিয়েও দলগুলোকে শর্ত মানাতে পারেনি। এসময় আপিল বিভাগ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, ‘কেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে চায় না ইসি। নতুন দল দিতে সমস্যা কোথায়?’

এসময় ইসি জানায় অদ্ভুত অদ্ভুত নাম নিয়ে নিবন্ধন নিতে আসে দলগুলো। মানে না শর্তও। পরে আপিল বিভাগ নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ দেন। বহাল রাখা হয় হাইকোর্টের আদেশ।

এর আগে ২০১৮ সালের ৪ নভেম্বর এ বিষয়ে রায় দেন হাইকোর্ট, যা আপিল বিভাগেও বহাল রাখা হলো। সে বছরেরই ১৪ জুন নির্বাচন কমিশন এক নোটিশের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন ও চালান জমা না দেওয়াসহ কয়েকটি কারণে তৃণমূল বিএনপিকে নিবন্ধিত না করার বিষয়টি জানালে, ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading