দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৫০

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, ৫৬টির দর কমেছে, ২২৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ১০ টাকা রবিবার লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৩৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুডসের ৭.৯৭ শতাংশ, আরামিট লিমিটেডের ৭.৬৩ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসে ৭.২১ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৪.৩০ শতাংশ, এমবি ফার্মার ৪.০৩ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৩.৯৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ৩.৭৪ শতাংশ, সিনোবাংলার ৩.০৬ শতাংশ এবং বিডি অটোকারের ২.৯৩ শতাংশ দর বেড়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading