চিটাগাং ক্লাবের নেতৃত্বে রহিম-জহিরুল
উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৪৫
চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাব লিমিটেডের ১৪৩তম বার্ষিক সাধারণ সভা ও কার্যকরি কমিটির (২০২২-২০২৩) নির্বাচন শেষ হয়েছে।
গত শনিবার রাতে অনুষ্ঠিত নির্বাচনে ৫৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিয়া মোহাম্মদ আব্দুর রহিম এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)।
চিটাগাং ক্লাবের লাইব্রেরিয়ান জাহের মোহাম্মদ আলাউদ্দীন খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচনে ভোটার ছিলেন এক হাজার ৭৮৩ জন। তাদের মধ্যে ৯২৫ জন ভোটার ভোট দেন।
বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছাড়াও অন্য ৯টি পদে সদস্য নির্বাচিত করার তথ্য জানানো হয়।
নির্বাচিত সদস্যরা হলেন- ডা. ফাহিম হাসান রেজা, সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু), আবু আহমদ হাসনাত, মোসলেহউদ্দিন আহমেদ অপু, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া (বাবুল) ও মো. সালামত উল্লাহ (বাহার)।
প্রদত্ত ভোটের মধ্যে চেয়ারম্যান পদে দুটি এবং কার্যকরী সদস্য পদে ৩১ ভোট বাতিল হয়।
এর আগে শনিবার সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় বার্ষিক সাধারণ সভা। এতে সভাপতিত্ব করেন চিটাগাং ক্লাব লিমিটেডেটের বিদায়ী চেয়ারম্যান নাদের খান।
সভায় কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) এবং জেনারেল কমিটি সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মো. আজিজুল হাকিম, মাহাবুবুল কবির খান (শান্তনু), সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু), সৈয়দ আরশাদুল হক, এস এম শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা করেন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রফিকুল করিম এবং মো. মোসলেম উদ্দিন।
ইউডি/এ

