পথশিশুদের মানবিক নিশ্চিত করুন

পথশিশুদের মানবিক নিশ্চিত করুন

সাদিত কবির । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৮:০৫

যেসব শিশুরা দরিদ্রতা ও গৃহহীনতার কারণে শহর নগর কিংবা গ্রামে ঠিকানাহীনভাবে বসবাস করছে তাদেরকেই পথ শিশু বলা হয়। পথ শিশুরা যেমন পরিবার, মা-বাবার আদর-ভালোবাসা থেকে বঞ্চিত, তেমনই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত মৌলিক ও মানবিক অধিকার থেকেও বঞ্চিত। তারা হারিয়ে যাচ্ছে অতল অন্ধকারে।

এক গবেষণার তথ্যমতে, বাংলাদেশে ৯ লাখ ৭৯ হাজার ৭২৮ জন পথশিশু রয়েছে। কেবল ঢাকা শহরে রয়েছে সাত লাখ পথশিশু। চলতি বছর শেষে এই সংখ্যা দাঁড়াবে ১১ লাখ ৪৪ হাজার ৭৫৪ জনে। আর ২০২৪ সাল নাগাদ সংখ্যাটা হবে ১৬ লাখ ১৫ হাজার ৩৩০ জন।

জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব শিশুর রয়েছে সমান অধিকার। কিন্তু এসব পথশিশুর নেই কোনো শিক্ষার অধিকার, স্বাভাবিক জীবনযাপনে মেলামেশার অধিকার নেই। ফলে এরা অপরাধ করতে কুণ্ঠাবোধ করে না। কাউকে সহজে বিশ্বাস করে না। এসব শিশু ভবিষ্যতে নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় পথশিশুদের যত্ন নেওয়া প্রয়োজন। তাতে সামাজে পথ শিশুদের অপরাধ প্রবণতা কমে আসবে। এছাড়া পথশিশুদের মৌলিক ও মানবিক নিশ্চিত করা প্রয়োজন।

লেখক: সমাজ বিশ্লেষক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading