কাশ্মীরকন্যা সরগমের মাথায় ‘মিসেস ওয়ার্ল্ড’ মুকুট
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৩৮
দুই দশক আগে ২০০১ সালে মিসেস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন ইন্ডিয়ান সুন্দরী ড. অদিতি গোভিত্রিকর। এরপর দীর্ঘ অপেক্ষা। অবশেষে তারও অবসান ঘটল কাশ্মীরকন্যা সরগম কৌশলের সেই মুকুট পুনরুদ্ধারে মাধ্যমে।
রোববার (১৮ ডিসেম্বর) আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হন ইন্ডিয়ান সুন্দরী সরগম কৌশল। ৬২ দেশের সুন্দরীকে পেছনে ফেলে এই মুকুট জিতলেন সরগম।

মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপিরঙা থাই স্লিট গাউনে দেখা মিলল ইন্ডিয়ান এই সুন্দরীর, যা ডিজাইন করেছিলেন ভাবনা রাও।

মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থা নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এটি শেয়ার করে লেখে, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম।’
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী সরগম শিক্ষকতা করেন। তার স্বামী নৌবাহিনীতে কর্মরত।
বিবাহিত স্ত্রীদের নিয়ে আয়োজন হয়েছিল এবারের মিসেস ওয়ার্ল্ড সৌন্দর্য প্রতিযোগিতা। ১৯৮৪ সালে ‘মিসেস উইম্যান অব দ্য ওয়ার্ল্ড’ নামে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল।
২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকর মাথায় উঠেছিল এই মুকুট। চলতি আসরে মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।
চলতি বছরের এই প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন পিয়া বিপাশা।
আরো পড়ুন>>> আমেরিকায় সুন্দরী প্রতিযোগিতায় পিয়া বিপাশা
ইউডি/এ

