এ্যানি-সালামসহ বিএনপির ৩৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

এ্যানি-সালামসহ বিএনপির ৩৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:১৫

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ ৩৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এদিন বিএনপির ৩৮ নেতাকর্মীর জামিন চেয়ে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করেন।

গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

সংঘর্ঘের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আরও দেড় থেকে দু’হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading