২০২৩ সালে প্রথম সংসদ অধিবেশনের তারিখ ঘোষণা

২০২৩ সালে প্রথম সংসদ অধিবেশনের তারিখ ঘোষণা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৩০

জাতীয় সংসদের ২১তম অধিবেশন ২০২৩ সালের ৫ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হবে। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও সংসদ সচিব আইন শাখা-১ এর সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতির এই আদেশ সবাইকে জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন।

নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশনজুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

অধিবেশনের শুরু উপলক্ষে প্রতি বছর ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading