করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু

করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:২৭

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চতুর্থ ডোজ টিকার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সারা দেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর।

এ সময় তিনি বলেন, ‘টিকার অ্যান্টিবডি বেশিদিন থাকে না। এজন্য সরকার চতুর্থ ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছে।’

চার কোটি মানুষ চতুর্থ ডোজ টিকা নেওয়ার উপযোগী জানিয়ে তিনি বলেন, ‘আপাতত আমরা পাঁচটি ক্যাটাগরিতে এই টিকা দেব। এক্ষেত্রে আমাদের মানুষ আছে ৮০ লাখ।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading