পুরস্কার জিতলেন মিথিলা

পুরস্কার জিতলেন মিথিলা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ২২:৩০

কলকাতার পরিচালক রাজর্ষি দের ‘মায়া’ দিয়ে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ওপার বাংলার সিনেমায় পথচলা শুরু হয়। এবার ছবিটির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন মিথিলা। সঙ্গে পেয়েছেন মৈত্রী অ্যাওয়ার্ড।

সম্প্রতি ইন্ডিয়ার হায়দরাবাদে আয়োজিত হয় তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানেই মিথিলার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

কলকাতায় এটি মিথিলার প্রথম পুরস্কার। অভিনয়ের জন্য এ সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি তিনি। ৯ থেকে ১১ ডিসেম্বর হায়দরাবাদের প্রসাদ প্রিভিউ হলে বসেছিল তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের আসর। শেষ দিন ১১ ডিসেম্বর মিথিলার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন অভিনেত্রী।

তবে শুধু মায়া ছবির জন্য পুরস্কার জিতে নেওয়াই নয়, মিথিলা অভিনীত এই ছবিটি তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোও হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে মায়া দেখানো হলেও এ ছবিটি সবার জন্য এখনও মুক্তি পায়নি। আসছে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। মায়ার পর টালিগঞ্জের আরও কিছু ছবিতে কাজ করছেন মিথিলা।

পুরস্কার প্রসেঙ্গ মিথিলা বলেন, ‘মায়া ছবিটি ম্যাকবেথের অনুসরণে তৈরি। এখানে হুবহু ওই গল্পই তুলে ধরা হয়েছে এমনটা নয়। ম্যাকবেথের চরিত্রগুলো সবই এখানে রয়েছে, তবে গল্পটা নারীর দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। এ কারণেই নাম রাখা হয়েছে মায়া। গল্পে মায়া নামে এক নারীর যাত্রাপথ দেখানো হয়েছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading