বদলে গেল ব্রিটিশ পাউন্ড

বদলে গেল ব্রিটিশ পাউন্ড

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৪৯

ব্রিটিশ পাউন্ড থেকে বাদ দেওয়া হয়েছে রানি এলিজাবেথের ছবি। তিনি মারা যাওয়াও প্রথা অনুযায়ী পাউন্ড থেকে তার ছবি বাদ দেওয়া হয়।

রানির জায়গায় বসানো হয়েছে রাজা তৃতীয় চার্লসের ছবি ও প্রতিকৃতি। তবে এখনই সেগুলো বাজারে আসছে না। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে মুদ্রাগুলো মার্কেটে আসবে বলে জানিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য।

প্রথম ধাপে ৫, ১০, ২০ ও ৫০ মূল্যমানের পাউন্ডে রদবদল এসেছে। এসব মুদ্রার সম্মুখভাগে রাজা চার্লসের ছবি সন্নিবেশিত হয়েছে। বাম দিকেও তার প্রতিকৃতি বসেছে।

স্বাভাবিকভাবেই রানি এলিজাবেথের ছবি নেই। তবে তার প্রতিকৃতি সম্বলিত মুদ্রাগুলো বাজেয়াপ্ত করা হবে না। সেগুলোও বাজারে চলবে।

রানি মারা যাওয়ার পরই দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, প্রথা অনুযায়ী ব্রিটিশ মুদ্রায় পরিবর্তন আসবে। তবে সেটা সময়সাপেক্ষ ব্যাপার।

এরই মধ্যে সেই কার্যক্রম শুরু হয়েছে। বরাবরের মতো এবারও নিরাপত্তার জন্য মুদ্রাগুলোর বামদিকে ব্যবহার করা হয়েছে পলিমার প্লাস্টিক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading