সর্বকালের সেরা অভিনেতার তালিকায় শাহরুখ
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:০৯
ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। একমাত্র ইন্ডিয়ান অভিনেতা হিসেবে তালিকায় জায়গা পেয়েছেন বলি নায়ক।
সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিন সেরা ও চিরস্মরণীয় তারকাদের তালিকা প্রকাশ করে। বিশ্বের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে করা হয়েছ তালিকাটি। এতে রয়েছেন মার্লন ব্র্যান্ডো, টম হ্যাঙ্কস, কেট উইন্সলেটের মতো তারকারা।
ম্যাগাজিনে শাহরুখের একাধিক উল্লেখযোগ্য কাজের কথা উল্লেখ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ‘কুছ কুছ হোতা হায়’ সিনেমা থেকে রাহুল খান্নার চরিত্র, ‘দেবদাস’ সিনেমা থেকে দেবদাস মুখোপাধ্যায় ও ‘স্বদেশ’ সিনেমা থেকে মোহন ভার্গবের চরিত্র।
এছাড়াও শাহরুখের কয়েকটি উল্লেখযোগ্য সংলাপ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জব তক হ্যায় জান’ সিনেমার ‘জীবন প্রতিদিন আমাদের একটু একটু মারে। আর বোমা একেবারে।’ সিনেমাটিতে ইন্ডিয়ান আর্মির মেজর সমর আনন্দের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ। এতে তার সঙ্গে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।
দীর্ঘ চার বছর পরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে তার সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জব আব্রাহাম।
ইউডি/এ

