দরপতনের শীর্ষে জুট স্পিনার্স

দরপতনের শীর্ষে জুট স্পিনার্স

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। আজ শেয়ারটির দর ২৯ টাকা বা ৮.৭৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২১ ডিসেম্বর) কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৫১ বারে ১০ হাজার ১৯৪টি শেয়ার লেনদেন করেছে।

নর্দার্ন জুট লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২৩ টাকা বা ৮.৭৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪০ টাকা দরে লেনদেন হয়।

অ্যাডভেন্ট ফার্মা লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৬.২৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হলো- কোহিনুর কেমিক্যাল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, বিডি মনোস্পুল, সোনালী আঁশ, পেপার প্রসেসিং, মুন্নু সিরামিকস ও ইস্টার্ণ কেবলস লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading