সূচক পতনে লেনদেন শেষ
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৪৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২১ ডিসেম্বর) ডিএসইতে ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১ কোটি ১৭ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৩২২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ১৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।
ইউডি/এ

