জামায়াত আমির শফিকুর আবারও রিমান্ডে

জামায়াত আমির শফিকুর আবারও রিমান্ডে

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:০০

রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রিমান্ড শেষে আসামি শফিকুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ফের তার আটদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৩ ডিসেম্বর আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় গত ৯ নভেম্বর ড. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ ও আরিফ ফাহিম সিদ্দিকীকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। পরদিন ১০ নভেম্বর আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ নভেম্বর দুইদিন ও গত ১৭ নভেম্বর আদালত তৃতীয় দফায় তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১৯ নভেম্বর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading