‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ট্রেলার প্রকাশ

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ট্রেলার প্রকাশ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৭:৩০

প্রকাশ করা হয়েছে সিয়াম-পরীমিণি জুটির নতুন ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির ট্রেলার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে ছবির ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।

ছবি সম্পর্কে ড. জাফর ইকবাল বলেন, ‘আমরা লিখি, কিন্তু সিনেমায় সেটা দেখানো নির্মাতার জন্য অনেক কঠিন। গানটা যখন লিখি, তখন জানতাম না এতো ভালো হবে। গানটার দৃশ্য ধারণ হওয়ার পর আমাকে দেখাতে নিয়ে এসেছিলেন পরিচালক। আমার নাতি দেখে খুব পছন্দ করেছে। তখন বুঝলাম ভালোই হয়েছে গানটা। আশা করি সিনেমাটিও ভালো হবে, আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

সিনেমায় সিয়াম অভিনয় করছেন রাতুল চরিত্রে। তিনি বলেন, ‘করোনা থেকে অনেকেই যেমন ফিরে এসেছে, তেমনি সিনেমাটাও ফিরেছে। রাতুল চরিত্রটা আমার অনেক আগে থেকে জানা। সেই চরিত্রটা করতে পারব, এটা কোনোদিন ভাবিনি। সেটাই হলো এবং এটা স্বপ্ন পূরণের মতো। আমি সিয়াম আহমেদ হয়ে গিয়ে ছিলাম, শিশুরা আমাকে রাতুল ভাইয়া করে ঢাকায় পাঠিয়েছ।’

সিনেমায় তিশা চরিত্রে অভিনয় করা পরীমণি বলেন, ‘আমার ছেলেকে নিয়ে এসেছি অনুষ্ঠানে। সিনেমাটাও দেখব। ও যখন বড় হবে, তখন দেখাব যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা। করোনার সময় মনে হয়েছিল, সিনেমাটা শেষ পর্যন্ত আসবে কি না! এখন সিনেমাটা মুক্তি পাচ্ছে, সেটাই বড় পাওয়া।’

অনুষ্ঠানে জানানো হয়েছে, ২০২৩ সালের ২০ জানুয়ারিতে। এতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এ ছাড়াও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading