‘ওটিপি’ ছাড়া লগইন করা যাবে না হোয়াটসঅ্যাপে

‘ওটিপি’ ছাড়া লগইন করা যাবে না হোয়াটসঅ্যাপে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:২০

হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার আসছে। শিগগিরই প্রতিবার হোয়াটসঅ্যাপ লগইন করতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি দিতে হবে।

গ্রাহকদের সুরক্ষা বাড়াতেই এই ফিচার চালু করছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নয়া ফিচারে নতুন ডিভাইস থেকে লগ ইন করতে ফোনে ওটিপি আসছে।

শুরুতে অ্যানড্রয়েড বেট গ্রাহকদের ফোনে এই ফিচার পৌঁছেছে। লগ ইনের সময় একটি ৬ ডিজিটের ওটিপি পাঠানো হবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড এন্টার করলে তবেই সেকেন্ডারি ডিভাইসে হোয়াটসঅ্যাপ লগ ইন করা যাবে।

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে অ্যানড্রয়েড বেটা টেস্টারদের ফোনে লেটেস্ট সাম্প্রতিকতম আপডেটে এই ফিচার পৌঁছেছে। এর ফলে কোন ব্যক্তি আপনার অ্যাকাউন্ট অন্য কোনও ডিভাইস থেকে লগ ইন করলে তা দ্রুত জানতে পারবেন।

বর্তমানে কিউআর কোড স্ক্যান করলেই যে কোনও ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ লগইন করা যায়।

এই ফিচার ব্যবহার করে একাধিক ফোন থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। লগ ইনের সময় যে অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ লগ ইন রয়েছে সেই ডিভাইসে ৬ ডিজিটের ওটিপি পৌঁছাবে।

এছাড়াও সাম্প্রতিক অতীতে একের পর এক নয়া ফিচার নিয়ে হাজির হয়েছিল বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং সংস্থাটি। চলতি সপ্তাহেই এই মেসেজিং অ্যাপে এসেছিল অ্যাকসিডেনটাল ডিলিট ফিচার। এই ফিচার ব্যবহার করে কোনও মেসেজ ভুল করে ডিলিট করলে তা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ডিলিট করার পরে তা ফিরিয়ে আনার জন্য ৫ সেকেন্ড সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে আনডু বাটনে ক্লিক করলেই সেই মেসেজ আবার ফিরে আসবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading