চুল পাকলেই চলে যাবে চাকরি

চুল পাকলেই চলে যাবে চাকরি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৯:৩৩

বিমানে চাকরি করা অনেকের কাছেই স্বপ্নের মতো। তবে স্বপ্নের সেই চাকরি পেতে যতোটা স্মার্ট থাকতে হয় সেই চাকরি টেকাতে তারচেয়ে বেশি স্মার্ট এবং ফিট থাকতে হয়। বয়সের সঙ্গে তারুণ্য ধরে রাখতে না পারলে চাকরি বাঁচাতে খেতে হবে হিমশিম। যেমন মাথার কালো চুল সাদা হলেই চাকরি থাকবে না বলে ঘোষণা দিয়েছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

কর্মীদের জন্য বিভিন্ন নিয়ম জারি করেছে এয়ার ইন্ডিয়া। কালো চুল সাদা কিংবা বাদামী রং ধারণ করলে বরখাস্ত হবেন কর্মীরা, তবে কেউ যদি চাকরি করতে চান তবে চুলে নিয়মিত কালো রং করতে হবে। চুলে বাদামী, খয়েরী বা অন্য কোনো রং ব্যবহার করা যাবে না। এ ছাড়াও করা যাবে না হাইলাইটস কিংবা স্ট্রিকস স্টাইল। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়া ১৯৩২ সালের ১৫ অক্টোবর যাত্রা শুরু করে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading