অভিনেত্রীর মরদেহ উদ্ধার, সহ-অভিনেতা গ্রেপ্তার

অভিনেত্রীর মরদেহ উদ্ধার, সহ-অভিনেতা গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:০০

বলিউড অভিনেতা তুনিশা শর্মার ‘বয়ফ্রেন্ড’ তথা সহ-অভিনেতা শেজান খানকে গেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিনেত্রী তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন তার মা।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতেই মুম্বাই পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন তুনিশার মা।

তুনিশার সহ-অভিনেতা শেজান খানের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ করার পর পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এরপরই রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোনটিও।

শনিবার শুটিংয়ের সেটের মধ্যে ২০ বছর বয়সী তুনিশাকে বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে শুরু। ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত পুরো ইন্ডাস্ট্রি। শুধু টেলিভিশন সিরিয়ালে নয়, ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও তুনিশাকে দেখা গিয়েছিল। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’তে ক্যাটরিনা কইফের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন। কালারস টিভিতেও তার সিরিয়াল ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ দর্শকের মন ছুঁয়ে যায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading