করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৬

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৬

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২২

বাংলাদেশে করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪৩৯ জনে।

রবিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে ২৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৭ হাজার ২৪ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭৩ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading