ডেঙ্গুতে কারও মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৪৯

ডেঙ্গুতে কারও মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৪৯

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:০৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৭৬ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন। এর মধ্যে ঢাকায় ২৭ জন ও ঢাকার বাইরে ২২ জন চিকিৎসাধীন আছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৪৮৫ জন। তাদের মধ্যে ঢাকায় ২৭১ জন ও ঢাকার বাইরে ২১৪ জন ভর্তি রয়েছেন। চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ২১ জন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৫৬ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৯৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ২৬০ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৬১৪ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৬৪৬ জন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading