দরপতনের শীর্ষে মুন্নু সিরামিকস
উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৪০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিকস লিমিটেড। আজ শেয়ারটির দর ১২০ টাকা ৪০ পয়সা বা ৭.৮৮ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৬ ডিসেম্বর) কোম্পানিটি সর্বশেষ ১২০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫ হাজার ১৫০ বারে ১৩ লাখ ৭৮ হাজার ৮৭টি শেয়ার লেনদেন করেছে।
ওরিয়ন ইনফিউশন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৩৯ টাকা ৬০ পয়সা বা ৭.৫০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৪৮৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
বিডি মনোস্পুল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১৩ টাকা ১০ পয়সা বা ৪.৫৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী, ই-জেনারেশন, ইস্টার্ণ কেবলস, ইস্টার্ণ হাউজিং, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, বসুন্ধরা পেপার মিল ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ইউডি/এ

