দর বাড়ার শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৩০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১৪ বারে ৫৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৯.৫২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফ্যাস ফিন্যান্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, আমরা টেকনোলজি ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ইউডি/এ

