‘হ্যাকিংয়ের’ কবলে হাবিপ্রবি ওয়েবসাইট
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:১৫
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অফিসিয়াল ওয়েবসাইট ‘হ্যাকিংয়ের’ অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দুপুর ৩টা থেকে ‘হ্যাকিংয়ের’ কবলে পড়ে বলে জানা গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো বিশ্ববিদ্যালয় আইটি সেলের নিয়ন্ত্রণে আসেনি ওয়েবসাইটটি।
সরেজমিনে দেখা গেছে, সাইটটি হ্যাক করে হ্যাকাররা হোমপেজে জাপানি ভাষায় অনেক কিছু লিখে রেখেছেন। এছাড়াও দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের লিঙ্ক কোন কাজ করছে না।
হাবিপ্রবির আইটি সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মেহেদী ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা আইটি সেলের পক্ষ থেকে রাত ১১ টা থেকে ওয়েবসাইট নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখনো ওয়েবসাইটটি হ্যাকিংয়ের কবলে পড়েছে নাকি ডাউন হয়েছে সঠিকভাবে বলতে পারছি না।’
ইউডি/এ

