‘জাপা প্রার্থী ইভিএমকে বিতর্কিত করার চেষ্টা করছেন’

‘জাপা প্রার্থী ইভিএমকে বিতর্কিত করার চেষ্টা করছেন’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৩০

‘রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ইভিএমকে এবং নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে এমন করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারিনি, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘তার এমন অভিযোগ জানার পর প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। সেখানে ইভিএমের কোনো ত্রুটি ছিল না। একজন ভোটার ভোট দিচ্ছিলেন। তাকে অপেক্ষা করতে বলা পরও তিনি তা না করে ইভিএমকে এবং নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘কিছু ভোটারের হাতের আঙুল পরিষ্কার না থাকায় ফিঙ্গার ছাপ মিলছে না। হাত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হচ্ছে।’

এর আগে সকাল ৯টার দিকে আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট দিতে আসেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

সে সময় তিনি বলেন, ‘ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারিনি। দ্বিতীয়বারের চেষ্টায় ভোট দিয়েছি। যারা ইভিএমে ভোট দেয়নি প্রত্যন্ত এলাকায় তাদের কী হবে?’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading