ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন বাতিল করছে চীন

ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন বাতিল করছে চীন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:০০

ভ্রমণকারীদের কোয়ারেন্টিনে থাকার নিয়ম উঠিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। আগামী ৮ জানুয়ারি থেকে চীনে ভ্রমণকারীদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। মূলত শূন্য কোভিড নীতি থেকে সরে আসার পর এ সিদ্ধান্ত গ্রহণ করেছে চীন। খবর বিবিসির।

চীনে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশটির স্বাস্থ্যকর্মীরা বলছেন, তারা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সক্ষম।

প্রেসিডেন্ট শি জিনপিং এর বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীন নতুন এক পরিস্থিতির মুখোমুখি হলেও তা সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হচ্ছে।

প্রতিদিন কয়েক হাজার মানুষ করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও প্রতিদিনের আক্রান্ত ও মৃত্যুর হার প্রকাশ করা বন্ধ ঘোষণা করেছে চীন।

দেশটিতে ২০২০ সালের মার্চ থেকে কেউ ভ্রমণ গেলে তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো। শুরুতে তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকার নিয়ম চালু করা হলেও করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় তা কমিয়ে পাঁচ দিন করা হয়।

বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় কোয়ারেন্টিনে থাকার নিয়মটি আর চালু রাখবে না চীন। তবে বিষয়টি নিয়ে সন্দিহানের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং।

করোনা মহামারি শুরুর পর থেকেই চীনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এর ফলে দেশটির অর্থনৈতিক অবস্থা খারাপ হতে শুরু করে। যার জন্য প্রেসিডেন্টকে দায়ী করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading