শীতে আদা খাওয়ার উপকারিতা

শীতে আদা খাওয়ার উপকারিতা

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৮:১০

শীতে বাইরের প্রকৃতিই যে কেবল রূপ পরিবর্তন করে তা কিন্তু নয়। শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে আমাদের পোশাক, খাবার এবং চারপাশের পৃথিবীও বদলাতে শুরু করে। শীতের খাবারের তালিকায় গাজরের হালুয়া, সর্ষে শাক, খেজুর গুড়ের পিঠা-পায়েস তো থাকেই, সেইসঙ্গে একটি উপাদান আমাদের প্রতিদিনের খাবারে রাখা জরুরি। খেয়াল করলে দেখতে পাবেন, আমাদের স্যুপ, চা, সবজি, মাংসের কারি সবকিছুতেই বাড়তি স্বাদ ও গন্ধ যোগ করে আদা। শীতকালে সর্দি-কাশি থেকে বাঁচতে খাবারে আদার ব্যবহার করা জরুরি। কারণ এটি আমাদের ঠান্ডাজনিত অসুখ থেকে দূরে রাখতে সাহায্য করে। 

যে কারণে শীতে আদা খাবেন
আদা খেলে তা শরীর উষ্ণ রাখতে কাজ করে। আদায় থাকে জিঞ্জেরল নামক কার্যকরী একটি উপাদান যা নানা রকম স্বাস্থ্য সুবিধা দিয়ে থাকে। এই জিঞ্জেরল আমাদের শরীর উষ্ণ করে এবং সাধারণ সর্দি-কাশি থেকে মুক্তি দেয়। ঠান্ডা এবং কাশির লক্ষণগুলো কমাতে এটি বেশ কার্যকরী। এমনটা নিশ্চয়ই আগেও খেয়াল করেছেন? এবং এই কারণেই এই শীতে আদা হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অন্যতম উপাদান। জেনে নিন শীতে আদা খাওয়ার উপকারিতা-

সর্দি-কাশির বিরুদ্ধে লড়াই
ডিকে পাবলিশিং-এর ‘হিলিং ফুডস’ বই অনুসারে, আদায় থাকে প্রচুর ভোলাটাইল অয়েল। এই তেলের আছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। এই উপাদান আদাকে সর্দি-কাশি ও ফ্লু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই শীতের মৌসুমে খাবারের তালিকায় আদা যোগ করা ভীষণ জরুরি।

শীতে আদা যেভাবে খেতে পারেন
শীতের মৌসুমে স্যুপ খুব আরামদায়ক একটি খাবার। বাড়িতে থাই স্যুপ, কর্ন স্যুপ বা যেকোনো ধরনের স্যুপই তৈরি করুন না কেন, তার সঙ্গে আদা যোগ করতে ভুলবেন না। তাতে স্বাদের পাশাপাশি সুস্বাস্থ্যও নিশ্চিত করা সহজ হবে। শীত-গ্রীষ্ম সব ঋতুতেই আমাদের প্রয়োজন পড়ে চায়ের। শীতের সময়ে এটি আরও বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে। এই মৌসুমে চায়ের সঙ্গে যোগ করুন আদা। আদা চা খেলে তা আপনাকে সুস্থ রাখতে নানাভাবে কাজ করবে। এছাড়াও আদা দিয়ে অন্যান্য পানীয় তৈরি করে পান করতে পারেন। 

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading