রসিক নির্বাচন: ১৫০ কেন্দ্রে এগিয়ে লাঙল, পেছনে হাতপাখা, চতুর্থ নৌকা

রসিক নির্বাচন: ১৫০ কেন্দ্রে এগিয়ে লাঙল, পেছনে হাতপাখা, চতুর্থ নৌকা

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ০০:১৫

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২২৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৫০ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৯০ হাজার ৫৫৩ ভোট।

তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৭২ ভোট।

হাতি প্রতীকে ২১ হাজার ১৯৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান। নৌকা প্রতীকে ১৪ হাজার ৮৯৪ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রংপুর শিল্পকলা একাডেমি নির্বাচনি নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

তিনি বলেন, ‘রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত আমাদের কাছে ১৫০ কেন্দ্রের ফল এসেছে। ৯০ হাজার ৫৫৩ ভোট পেয়ে লাঙল প্রতীকের প্রার্থী এগিয়ে আছেন। বাকি কেন্দ্রের ফল এলে বোঝা যাবে কে কত ভোট পেয়েছেন।’

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় ভোটের ফল ঘোষণা। সবকটি কেন্দ্রেই ইভিএমে ভোট হয়েছে।

এই নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ বাকি দুই লাখ ১৪ হাজার ৪৬৯ জন নারী ভোটার। ভোট কেন্দ্রের সংখ্যা ২২৯টি। মোট ওয়ার্ড ৩৩টি।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট প্রার্থী ২৫১ জন। তাদের মধ্যে ৯ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া ১১টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading