ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:৪০

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।

তবে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় তেমন যানবাহনের সারি সৃষ্টি হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, বুধবার ভোর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল ৬টা থেকে বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

তিনি বলেন, ফেরি বন্ধ থাকলেও পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো জটের সৃষ্টি হয়নি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading