মেট্রোরেলের টিকিট বিক্রির মেশিনে কারিগরি ত্রুটি

মেট্রোরেলের টিকিট বিক্রির মেশিনে কারিগরি ত্রুটি
Matrorail Ticket

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৫০

সকাল ৮টায় মেট্রোরেল ছাড়ার কথা থাকলেও বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে সময়মতো তা ছাড়েনি। এরপর সকাল সাড়ে ৮টার পর যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে যায় টিকিট বিক্রয় মেশিন (ভেন্ডিং মেশিন)। মেশিনের স্ক্রিনে ভেসে ওঠা নির্দেশনায় টিকিট কাটতে অফিসে যোগাযোগ করতে বলা হয়।

এর মধ্যে একজন যাত্রীকে মেশিনে টাকা প্রবেশ করিয়ে টিকিটের আশায় অপেক্ষা করতে দেখা যায়। ওই যাত্রী বলেন, ‘টিকিটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকিট পাচ্ছি না। বাধ্য হয়ে কাউন্টার থেকে টিকিট নিচ্ছি।’

বিষয়টি তার ভালো লাগেনি জানিয়ে বলেন, ‘অনেকক্ষণ অপেক্ষা করে স্টেশনে ঢুকেছি, এখন টিকিট পাচ্ছি না।’

মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, ‘কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ আছে। ভেতরে কাজ চলছে। আশা করছি, দ্রুতই ঠিক হয়ে যাবে।’

এ সময় ম্যানুয়ালি টিকিট কাটার অনুরোধ করেন তিনি।

এদিকে মেট্রোরেলে উঠতে আগারগাঁও ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনে সকাল ৮টার আগেই বিশাল লাইন তৈরি হয়। তবে কর্তব্যরত ব্যক্তিরা বলছেন, প্রাথমিকভাবে প্রতিটি ট্রেনে মাত্র ৭৫ জনকে তোলা হবে। তবে যারাই আজকে মেট্রোরেলের স্টেশনে ভিড় করেছেন, তাদের সবাই অফিসগামী যাত্রী নন। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ঘুরে দেখার জন্যই মেট্রোরেলে চড়তে এসেছেন।

এইডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading