সূচকের নামমাত্র উত্থানে চলছে লেনদেন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৫০
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২০৪ পয়েন্টে।
ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ দুই পয়েন্ট বাড়ে এবং ‘ডিএস৩০’ সূচক এক পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ৩৫৭ ও দুই হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।
এই সময়ের মধ্যে মোট ৯৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৬৩টির, কমেছে ৮১টির। অপরিবর্তিত রয়েছে ১২৮টি কোম্পানির শেয়ার দর।
এইডি/এ

