এমবাপে পেলেন গোল, নেইমার লাল কার্ড

এমবাপে পেলেন গোল, নেইমার লাল কার্ড
Mbappe Naymer

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:০০

কাতার বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ক্লাবের হয়েও সেই ছন্দ ধরে রাখলেন তিনি। প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে নেমেই গোল করলেন তিনি।

এমবাপের ভাল খেলার দিনে আবার নাম ডোবালেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। মাঠে অভিনয় করার পুরনো রোগ যেন ফিরে এল তার। বক্সের মধ্যে অকারণে ডাইভ মেরে পেনাল্টি আদায় করতে গিয়ে লাল কার্ড দেখেন তিনি।

ফলে, পিএসজির হয়ে বিশ্বকাপের পর প্রথম ম্যাচ দুই তারকার কাছে দুরকম পরিস্থিতি। পিএসজি ২-১ ব্যবধানে হারিয়েছে স্ত্রাসবুর্গকে। গোল করেন মার্কুইনোস এবং এমবাপ্পে।

লিগ তালিকায় ১৯ নম্বরে থাকা স্ত্রাসবুর্গের বিরুদ্ধে জয় মোটেই সহজে আসেনি। পেনাল্টি থেকে এমবাপ্পে গোল না করলে ড্র করতে হত পিএসজিকে।

৯৩ মিনিটের মাথায় বিপক্ষের জাঁ রিকনার বেলেগার্দে বল ক্লিয়ার করতে পারেননি। সেই বল যায় এমবাপের কাছে। তাকে পিছন থেকে ফাউল করা হয়।

মার্কুইনোস সেই বল থেকে গোল করলেও রেফারি পেনাল্টির নির্দেশ দেন। বিশ্বকাপ ফাইনালের মতোই এমবাপ্পে মাথা ঠান্ডা রেখে বল বিপক্ষের জালে জড়ান।

গোলকিপার ঠিক দিকে ঝাঁপালেও বলের গতিতে পরাস্ত হন। এটি এই মৌসুমে ক্লাবের হয়ে এমবাপ্পের ১৩তম গোল । লিগ তালিকায় দ্বিতীয় স্থানাধিকারী লেন্সের থেকে আট পয়েন্টে এগিয়ে গেল পিএসজি।

এর মধ্যেই নেইমারকে নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ৬১ মিনিটের মাথায় বিপক্ষের আদ্রিয়েন টমাসনের মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন তিনি।

এক মিনিট পরেই বক্সের মধ্যে ডাইভ মেরে পেনাল্টি আদায়ের চেষ্টা করতে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখেন। পিএসজিতে যোগ দেওয়ার পর এই নিয়ে পাঁচবার লাল কার্ড দেখলেন তিনি।

গত চার বছরে এত বেশি লাল কার্ড আর কেউ দেখেননি। ফ্রান্সের একটি সংবাদমাধ্যমের খবর, লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরেই স্টেডিয়াম ছাড়েন নেইমার।

এদিকে, ইপিএলে গত বুধবার (২৯ ডিসেম্বর) রাতে লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। জোড়া গোল করলেন আর্লিং হালান্ড।

ফলে, শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও কমিয়ে ফেলে সিটি।

এইডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading