জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
Home Minister

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৩০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রয়াত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে আটক করা হয়েছে। এ ছাড়াও জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। পুলিশ যেখানে যাকে সন্দেহ করছে তাকে জিজ্ঞাসাবাদ করছে।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচার লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির শুভ দ্বারোদ্ঘাটন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রংপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থী হেরে যাওয়া-সংক্রান্ত এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।’

স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধ গ্যালারি স্থাপনের জন্য ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ইএসডিও) ধন্যবাদ জানান। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক শহীদ উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading