সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পান্ত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পান্ত
ফাইল ছনি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:১৫

মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ইন্ডিয়ার কেটার ঋষভ পান্ত। তাকে শিগগিরই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে ইন্ডিয়ায় ফিরেছিলেন তিনি। এরপর দিল্লি থেকে বাড়ি ফিরে যাচ্ছিলেন ইন্ডিয়ার তরুণ এই ক্রিকেটার। সেই যাত্রাপথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন তিনি।

রুরকিতে নিজের বাড়ি থেকে কিলোমিটার বিশেক দূরে ছিলেন তিনি, তখনই ঘটে এই দুর্ঘটনা। মোহাম্মদপুর ঝালের কাছে নারসান সীমান্তে তার গাড়ি গিয়ে আঘাত করে আইলেনে।

এই দুর্ঘটনার ফলে তিনি বড় চোটই পেয়েছেন। তার পা ও কপাল আঘাতপ্রাপ্ত হয়েছে। সাকশাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সেখানকার চেয়ারম্যান ডা. সুশীল নাগার জানিয়েছেন, পান্তের বর্তমান অবস্থা বেশ স্থিতিশীল। তাকে রুরকি থেকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সড়কদ্বীপে আঘাত করা মাত্রই পান্তের গাড়িতে আগুন ধরে যায়। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর পান্তকে সেখান থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading