রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:০০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৮৪৫১ পিস ইয়াবা, ৩১.২ গ্রাম হেরোইন, ১৬০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি ৪২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading