গুজরাটে বাস দুর্ঘটনায় নিহত ৯

গুজরাটে বাস দুর্ঘটনায় নিহত ৯

উত্তরদক্ষিণ । শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:২৫

বাস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুসহ অনেকজন আহত হয়েছেন। ইন্ডিয়ার গুজরাটের নাভসারি এলাকায় শনিবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আহমেদাবাদ-মুম্বাই হাইওয়ের নাভসারি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

ডেপুটি পুলিশ সুপার ভিএন প্যাটেল জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া বাকীদের উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত হয়েছে ৩২ জন। তাদের মধ্যে ১৭ জনকে ভালসারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ১৪ জনকে নবসারির হাসপাতালে ভর্তি করা হয় এবং একজনকে চিকিৎসার প্রয়োজনে সুরাট স্থানান্তর করা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading