৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

উত্তরদক্ষিণ । শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৩০

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

ফেরির মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার কারণে মাঝনদীতে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবদুস সালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘন কুয়াশায় ফেরির মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্টতার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading