সরকার পতনের দিবাস্বপ্ন সফল হবে না: ওবায়দুল কাদের

সরকার পতনের দিবাস্বপ্ন সফল হবে না: ওবায়দুল কাদের
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি-জামায়াতের উসকানিমূলক অপতৎপরতা, সরকার পতনের দিবাস্বপ্ন সফল হবে না। আমরা বিশ্বাস করি তারা নির্বাচনে আসবে। সব নিবন্ধিত দলকে আমরা স্বাগত জানাই।’

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের নামে মাঠে সংঘাত করে লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হটানোর জন্য অতিবাম অতিডান মিলে মিশে একাকার হয়েছে। তাদের লক্ষ্য একটাই- হটাও শেখ হাসিনা। তারা এক হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও অতিবাম অতিডান ইজিকল টু শূন্য।’

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল প্রমুখ।

এর আগে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজে অবতরণ করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার পর তিনি ফেনী জেলা আওয়ামীগের নেতাকর্মীদের সংবর্ধনা নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading