চীন থেকে আসা যাত্রীর নমুনায় ‘বিএফ.৭’ শনাক্ত

চীন থেকে আসা যাত্রীর নমুনায় ‘বিএফ.৭’ শনাক্ত
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০

দেশে করোনার নতুন উপধরন বিএফ-৭ একজনের শরীরে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরিন।

রোববার (১ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। দেশে আসা এবং কোয়ারেন্টিনে থাকা একজন চীনা নাগরিকের নমুনায় করোনার নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে।

এর আগে চীন থেকে আসা চার জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনার জিনোম সিকোয়েন্স করে আইইডিসিআর। চারটির মধ্যে একটি নমুনায় এই ধরন পাওয়া যায় বলে জানা যায়। তবে আক্রান্ত নাগরিকরা সুস্থ আছেন।

মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ.৭ শনাক্ত হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরন এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরন শনাক্ত হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading