পদ্মা সেতু থেকে ৪০৩ কোটি টাকার টোল আদায়

পদ্মা সেতু থেকে ৪০৩ কোটি টাকার টোল আদায়
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫

আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেইসঙ্গে নতুন বছরে বিরোধীদল ইতিবাচক রাজনীতির ধারায় ফিরবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

রাজধানীর সেতুভবনে রোববার (১ জানুয়ারি) মতবিনিময়কালে এ আশাপ্রকাশ করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ আশা করে, নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধীদল ইতিবাচক ধারায় ফিরবে।’

তিনি আরও বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি সুখবর।’

এরপর সেতু ভবনে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন সেতুমন্ত্রী।

পরে তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading